• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    18th Oct 2025 2:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির মালামাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া রিক্সার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    ভুক্তভোগী কোয়েল হোসেন (২২) জানান, ১৪ অক্টোবর রাতে বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নামিয়ে তিনি নিচাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে আল-সান ক্লিনিকের সামনে থেকে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি তার রিক্সায় ওঠে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে মারধর করে রিক্সাটি ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জোরপূর্বক একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

    ঘটনার পরপরই নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয় (এফআইআর নং-১২, জি.আর. নং-৩৬১, ধারা ৩৯৫ পেনাল কোড)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করেন এবং নাটোর জেলা পুলিশের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন।

    অভিযানের প্রথম ধাপে নাটোর শহরের ফতেঙ্গাপাড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চার ব্যাটারিযুক্ত বউ রিক্সাটি, যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।

    পরে আরও তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

    ১. মোঃ শাকিল (২৩)

    ২. মোঃ সাঈদ (১৯)

    ৩. মোঃ রুমেল (১৯)

    ৪. মোঃ রুবেল (৩০)

    ৫. মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫)

    ৬. মোঃ ইসমাইল হোসেন (৪৩)

    ৭. মোঃ আবু সাঈদ (৪৭)।

    নাটোরের পুলিশ সুপার জানান, এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ জেলার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অঙ্গীকারেরই প্রতিফলন। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031