• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুই অধিবেশন’ চীনের গণতন্ত্র পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ জানালা 

     swadhinshomoy 
    11th Mar 2026 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) ও গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র বার্ষিক দুই অধিবেশন, সমগ্র প্রক্রিয়াজুড়ে চীনের আধুনিকীকরণ ও জনগণের গণতন্ত্র পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ জানালা। এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের মাধ্যমে, প্রতিনিধিরা সক্রিয়ভাবে পরামর্শ ও প্রস্তাবনা প্রদান করেন, যাতে সিদ্ধান্ত গ্রহণের স্তরে আরও বেশিসংখ্যক তৃণমূল স্তরের কণ্ঠস্বর পৌঁছাতে সক্ষম হয়।

    চীনে সমগ্র প্রক্রিয়াজুড়ে জনগণের গণতন্ত্র জাতীয় শাসনের সকল দিককে পরিব্যাপ্ত করে, যার মধ্যে রয়েছে নির্বাচন, পরামর্শ, সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান। এটি সত্যিকার অর্থে জনগণের দেশের মালিক হওয়ার অধিকার নিশ্চিত করে।

    বর্তমানে, চীনের এনপিসি পাঁচটি স্তরের ২.৭৭ মিলিয়নেরও বেশি ডেপুটির প্রায় ৯৫ শতাংশ জেলা ও থানা স্তরের, যাদের মধ্যে অনেকেই ফ্রন্টলাইন কর্মী, কৃষক ও পেশাদার প্রযুক্তিবিদ। তাঁরা এনপিসি ও সিপিপিসিসি অধিবেশনে সাধারণ মানুষের কণ্ঠস্বর ও দাবি তুলে ধরেন এবং বিভিন্ন অঞ্চল, শিল্প ও গোষ্ঠীর ইচ্ছার মসৃণ প্রকাশ নিশ্চিত করেন। পর্যবেক্ষকরা উল্লেখ করেন যে, চীনের মতো জাতীয় ক্ষমতার সংস্থাগুলোয় তৃণমূল নাগরিকদের অন্তর্ভুক্তি বিশ্বে অত্যন্ত বিরল।
    জানা গেছে, গত বছরের মে থেকে জুন পর্যন্ত অনলাইন পরামর্শ প্রক্রিয়া চলাকালে ৩.১১৩ মিলিয়নেরও বেশি বৈধ পরামর্শ গৃহীত হয়। বাছাই ও সংক্ষিপ্তসারের পর ১৫০০টিরও বেশি গঠনমূলক ও প্রতিনিধিত্বমূলক পরামর্শ ২৭টি ক্ষেত্রে সংকলিত করা হয়। এই পরামর্শগুলোর মধ্যে অনেকগুলো যথাযথভাবে পরিকল্পনা সুপারিশের প্রাসঙ্গিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ভালো গণতন্ত্র সত্যিই সমস্যার সমাধান করতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনা সরকার এনপিসি’র প্রতিনিধিদের কাছ থেকে ৮৭৫৪টি পরামর্শ ও সিপিপিসিসি’র প্রতিনিধিদের কাছ থেকে ৪৮৬৮টি প্রস্তাব গ্রহণ করেছে, যা মোট পরামর্শ ও প্রস্তাবের যথাক্রমে ৯৫.৬ ও ৯৭.৩ শতাংশ। বিশ্লেষকরা মনে করেন, সম্পূর্ণ প্রক্রিয়ার জনগণের গণতন্ত্রের সফল অনুশীলন কেবল চীনের আধুনিকীকরণের জন্য প্রাতিষ্ঠানিক গ্যারান্টি প্রদান করে না, বরং উন্নয়নশীল দেশগুলোকে জাতীয় অবস্থার সাথে মানানসই গণতান্ত্রিক কাঠামো অন্বেষণ করার জন্য মূল্যবান শিক্ষাও প্রদান করে, যা মানব রাজনৈতিক সভ্যতার রূপগুলোকে সমৃদ্ধ করে।

    সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031