ফখরুদ্দিন হৃদয় – ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় দিন-রাতব্যাপী বিশেষ মা/দ/কবিরোধী অভিযান চালিয়ে সাত মা/দ/কসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মালিপাড়ার মাসুদ মোল্লা (৪০), চণ্ডিপুরের অলক দাস (৩৮), হাজী মার্কেট দাসপাড়ার নয়ন দাস (৪০), কুলচারা (সাতবিলা) এলাকার মাজেদুল ইসলাম (২৬) ও আলামিন হোসেন (২৫), খাসবগদিয়ার অন্তর হোসেন (২১) এবং হাটগোপালপুরের মকছেদ আলী (৬৫)।
পুলিশ জানায়, আদালত মাসুদ মোল্লাকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অলক দাসকে ৬ মাস ও ১ হাজার টাকা, নয়ন দাসকে ৭ মাস ও ১ হাজার টাকা, মাজেদুল ইসলামকে ৪ মাস ও ১ হাজার টাকা, আলামিন হোসেনকে ৫ মাস ও ২ হাজার টাকা, অন্তর হোসেনকে ৪ মাস ও ১ হাজার টাকা এবং মকছেদ আলীকে ৩ মাস ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।
শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লা বলেন, মা/দক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

