মোহাম্মদ মেহেদী হাসান (রুমি), জেলা প্রতিনিধি, খুলনা
১। খালিশপুর থানা ০৪ জন:
(ক) ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর-১২.০০ ঘটিকায় খালিশপুর থানা পুলিশ অত্র থানার মামলা নং-১১, তারিখ-১৮/০৯/২০২৬খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড এর আসামী দীপু শিং(২৩), পিতা-দিপক শিং, সাং-মদিনাবাগ ১ম কালভার্টের পাশে, লাল মিয়ার বাড়ির গ্যারেজ,ওয়ার্ড নং-০৯, থানা- খালিশপুর, জেলা-খুলনাকে ০৩(তিন) ফেজ এর আনুমানিক ১০০(একশত) মিটার তারসহ খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের পাশে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ।
(খ) অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল-১১.৩০ ঘটিকায় খালিশপুর থানা পুলিশ অত্র থানাধীন গাবতলা রেললাইন এলাকা হতে অর্থজারী মোঃ নং-২২/২০, তারিখ-০৯ সেপ্টেম্বর ২০২৬; ও সিআর নং-১১৪/১৮, তারিখ-২৮ জুলাই ২০২৪; ধারা-এনআই অ্যাক্ট-১৩৮ মূলে ১০(দশ) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমান ৭,০০,০০০(সাত লক্ষ) টাকা অর্থদন্ডসহ ০১ টি সিআর সাজা ওয়ারেন্ট ও ০১ টি সিআর ওয়ারেন্ট এর আসামী মোঃ নজরুল ইসলাম হাওলাদার, পিতা-মৃত আঃ লতিফ হাওলাদার, প্রোঃ-কাসেম এন্ড সন্স, সাং-ডি-২৯, ১০৪ পুরাতন কলোনী, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করে।
(গ) অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল-১১.৩০ ঘটিকায় খালিশপুর থানা পুলিশ অত্র থানাধীন গাবতলা রেললাইন এলাকা হতে অর্থজারী মোঃ নং-২২/২০, তারিখ-০৯ সেপ্টেম্বর ২০২৬; মূলে আসামী মোসাঃ রেশমা ইসলাম, পিতা-শেখ আকবর আলী, স্বামী-মোঃ নজরুল ইসলাম, সাং-ডি-২৯, রোড নং-১০৪, পুরাতন কলোনী, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
(ঘ) অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০১.৪০ ঘটিকায় খালিশপুর থানা পুলিশ অত্র থানাধীন মুজগুন্নী শেখ পাড়া আজাদ সাহেবের টিনসেড ঘরের ভিতর হতে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মেরাজ শেখ(২৬), পিতা-মৃত ছবেদ শেখ, মাতা-পুতুল বেগম, সাং-আজাদ শেখের বাড়ী, মুজগুন্নি শেখপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে সংক্ষিপ্ত বিচার সিআর নং-৪৬৬/২৬ মূলে বিজ্ঞ আদালত আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।
২। দৌলতপুর থানা ০১ জন:
১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২১.৩০ ঘটিকায় দৌলতপুর থানা পুলিশ অত্র থানাধীন রেলিগেইট এলাকাস্থ ইস্পাহানী কলোনী ডিসি রোডের পাঁকা রাস্তার উপর হতে রাসেল হোসেন (২৬), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-রেলির বাগান, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে
এ সংক্রান্তে অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

