• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজের হওয়ার তিনদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    20th Oct 2025 5:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক মৎস্য খামার থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জমাদার পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

    নিহত ওই ব্যাক্তির নাম মোঃ মনির আহমদ (৭৮)। তিনি ওই এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে। তিনি ১ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।

    বুধবার (১৫ অক্টোবর) বিকালে তিনি নিখোঁজ হন শনিবার (১৮ অক্টোবর) রাতে জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা নামক এলাকায় মাছের প্রজেক্টের পানিতে ভাসমান অবস্থায় তাহার লাশ পাওয়া যায়।

    নিহত মনির আহমদের পরিবারের সদস্যদের ধারণা, তিনি অসতর্ক অবস্থায় পানিতে পড়ে মৃত্যবরণ করেছেন।

    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    নিহত মনির আহমদের নাতনী জামাই বেলাল উদ্দিন জানান, উনার মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি আমরা থানা প্রশাসনকে অবহিত করেছি। তাই রাতেই উনাকে দাফন করা হয়েছে।

    উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দীন জানান, নিখোঁজ হওয়া জমাদার পাড়ার মোঃ মনির আহমদের লাশ পাওয়া গেছে খবরটি শুনার সাথে সাথে ওই স্পটে হাজির হয়ে ঘটনার বিস্তারিত জেনে থানা প্রশাসনকে খবর দিলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার অন্যান্য অফিসার সহ মৃত মোঃ মনির আহমদের বাড়িতে এসে সত্যতা তদন্ত করে চলে আসেন।

    নিহতের পরিবারের লোকজনের কোন প্রকার অভিযোগ না থাকায় থানায় গিয়ে প্রশাসনের আইনানুগ কাজ শেষ করে ও লাশের অতিরিক্ত গন্ধ বের হওয়ায় রাত ৩ টায় জানাজা নামাজ শেষ করে দাফনকার্য সম্পন্ন করা হয়।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031