• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশের মোটরসাইকেল চুরি ঘটনায় থানা নীরব, জনমনে ক্ষোভ 

     swadhinshomoy 
    23rd Oct 2025 4:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাকি উল্লাহ
    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনায় এক মাস পার হলেও কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

    থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা উত্তরপাড়া গ্রামে এক আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় তারা পুকুরপাড়ে মোটরসাইকেল দুটি রেখে পায়ে হেঁটে অভিযানে অংশ নেন।

    অভিযান শেষে ফিরে এসে দেখেন, দুটি মোটর সাইকেলের মধ্যে এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রায় এক মাস পার হলেও মোটর সাইকেলটি উদ্ধার হয়নি, থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি।

    এ বিষয়ে এএসআই জিয়াউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলুন।”

    এসআই মাইনুল হক বলেন, “মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি।”

    রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “যার মোটরসাইকেল চুরি হয়েছে সে অভিযোগ না করলে মামলা হবে কীভাবে?”

    স্থানীয়দের প্রশ্ন— পুলিশের মোটরসাইকেল চুরি হলে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত— তা নিয়েই এখন এলাকায় চলছে আলোচনা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031