• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে দাদীকে হত্যা করলো নাতি 

     swadhinshomoy 
    23rd Oct 2025 4:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাকি উল্লাহ
    রায়গঞ্জ (সিরাজগঞ্জ ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গায় দাদী সন্দেশ বেওয়া (৮৫) বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত নাতি সজিব আলীকে (২২)।

    গত বুধবার গভীর রাতে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চকবরু ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশ নাতি সজিব আলীকে আটক করেছে। সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী। আটক সজিব আলী একই গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবী সজিব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী।

    স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পায়।

    খবর পেয়ে গভীর রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় দাদীকে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031