মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্হানীয়রা।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।বক্তারা আরও বলেন, হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুরে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।সমাবেশে বক্তব্য রাখেন,হিলি স্হল বন্দর সি, এন্ড এফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান,হিলি স্হল বন্দর আমদানি ও রফতানি গ্রূপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক, স্হানীয় গন্যমান্য মোঃ ফরিদ খাঁন, কামাল হোসেন রাজ, এস এম রেজা বিপুল, আলহাজ্ব সামছুল আলম, লিয়াকত আলী, রেজাউল করিম, হিলি মটরস্ এর মালিক মোঃ জুয়েল মিয়া, মোঃ ওয়াহেদুর রহমান রিপন, মোঃ এনামুল হোসেন তাজ, আনিছুর রহমান মিলন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ অনেকেই উপস্হিত ছিলেন।বক্তারা অভিযোগ করে বলেন, সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)-এর কাছেও হস্তান্তর করা হয়।স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুরে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়েছে।

