• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ 

     swadhinshomoy 
    25th Oct 2025 6:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।২৪ অক্টোবর শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি।একারনে টাকা ফেরত চেয়ে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে যায়।সেখানে কথা হয় দুলালের স্ত্রী ও কন্যার সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরই মধ্যে স্থানীয় কিশোর গ্যাং নেতা রানার নেতৃত্বে ১৫-২০ জনের একদল কিশোর আকর্ষিক ভাবে হামলা চালায় দুলালের স্ত্রী ও কন্যার উপর। এ হামলায় তারা আহত হয়।এবিষয়ে রানার সাথে কথা হলে তিনি জানান,তারা কাউকে মারধর করেনি এবং মারধর করার জন্য হুকুমও দেয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি।তবে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ পুলিশ অফিসার জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031