গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামুইরহাটে গরু বোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে গিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।এদুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।২৫ অক্টোবর শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার বিহারীনগর পিড়লডাঙা বাইপাস সড়কের তালঝাড়ী ডাবল ব্রীজ সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান,এ সময় ওইস্থানে স্যালো ইঞ্জিন চালিত একটি গরু বোঝাই ভটভটি বিপরীতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।এসময় ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও জয়নুলের ছেলে নূর আলম (৩০) ঘটনা স্থলেই নিহত হয়।এখবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে নিহত এবং আহতদের উদ্ধার করে।এঘটনায় আহত ৫ জনের মধ্যে নাজিম উদ্দীন (৭০)ও ফারুক হোসেনকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত জিহাদ হোসেন (২৩) ও সেলিম উদ্দিনকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করাসহ জাহিদুল ইসলামকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেয়া বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার জানান।স্থানীয়রা জানান,নিহত এবং আহতরা গরু ব্যবসায়ী।তারা গরু বোঝাই করে ভটভটি নসিমন যোগে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি ইমাম জাফর বলেন,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

