• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা – আহত ৭ জন 

     swadhinshomoy 
    25th Oct 2025 6:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঙাল কলোসী গ্রামে বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলযোগে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত সাতজন আহত হন।

    চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন— সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ব্রহ্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

    এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031