রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (চার বারের এমপি) প্রয়াত আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য পুত্র রাহিদ মান্নান লেলিন বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রায়গঞ্জ – তাড়াশে কাজ করতে আসি নাই। আমি এসেছি আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত ও উন্নয়ন কাজগুলো এগিয়ে নিতে।
যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ কর্মসূচি ও বিনোদনকেন্দ্র স্থাপন করা হবে, যাতে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে।”
তিনি আরো বলেন আমার মরহুম বাবা আবদুল মান্নান তালুকদার যেভাবে আপনাদের জন্য কাজ ও সেবা করছেন, আমিও করতে চায়, আপনার সে সুযোগ দিলে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তৃতায় রাহিদ মান্নন লেলিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ আসনে দল ধানের শীষ প্রতীক যাকে দিবে তার পক্ষেই কাজ করুন। সভাস্থল ব্যানার ফেস্টুন জাতীয় পতাকায় রঙিন হয়ে উঠে।
শুক্রবার ২৪ অক্টোবর বিকাল সাড়ে চারটায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভুঁইয়াগাতি বাসস্ট্যান্ডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন, প্রয়াত আব্দুল মান্নান তালুকদার এর অন্য সাইলা নাহিদ আফজাল রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল মাস্টার, তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল। এ ছাড়া রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দের খন্ড খন্ড মিছিল এসে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

