• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা তিতাসে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন অ/স্ত্রসহ চারজনকে গ্রেপ্তার 

     swadhinshomoy 
    26th Oct 2025 6:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার কুমিল্লা:

    কুমিল্লা জেলা পুলিশের অংশ হিসেবে তিতাস থানা পুলিশ গত রাতে উপজেলার সাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

    জানা যায়, এলাকায় দুপক্ষের মারামারির ঘটনার পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপগান, ১০টি সীসা কার্তুজ ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করে।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে পুলিশি উপস্থিতির কারণে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    তিতাস থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031