রাঙ্গুনিয়া –প্রতিনিধি:
পরিবেশের চরম বিপর্যয় ঘটিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নে চলছে সরকারি বন বিভাগের পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণের
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজানগর ইউনিয়নের আওতাধীন ঠান্ডাছড়ী মৌজার ৬নং ওয়ার্ড শিয়াল বুক্কা টেকনাফ পাড়া গুচ্ছ গ্রামে শত শত একর সরকারি পাহাড় ও মূল্যবান গাছপালা কেটে সাবাড় করা হচ্ছে।
বহিরাগত ‘জব্বার’ নামে এক ব্যক্তির নেতৃত্বে এই অবৈধ নির্মাণকাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দখলদার চক্রের দৌরাত্ম্য, হুমকির মুখে প্রাকৃতিক সম্পদ:
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী ও ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে বন বিভাগের সরকারি পাহাড়ি ভূমি দখল করে চলেছে। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের নষ্ট হইতেছে বড় সমস্যা মধ্যেআছে এলাকা বাসি চরমভাবে বিনষ্ট হচ্ছে এবং স্থানীয় পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ গভীর সংকটের
মুখে পড়েছে।
বিশেষত ঠান্ডাছড়ী মৌজার শিয়াল বুক্কা টেকনাফ পাড়া গুচ্ছ গ্রামের বনভূমিতে অবৈধ দখল ও পাকা স্থাপনা নির্মাণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দ্রুত পদক্ষেপের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ:
এই জঘন্য কর্মকাণ্ড দ্রুত বন্ধের জন্য এলাকার সচেতন মহেলর পতি রাঙ্গুনিয়া সেনা সদর দপ্তর, রাঙ্গুনিয়া মডেল থানা এবং ইছামতী রেঞ্জ বন বিভাগের প্রতি জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবিলম্বে এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানানো হয়েছে।
দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ নির্মাণকাজ বন্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছে স্থানীয় জনগণ।

