• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ISEC প্রজেক্ট এর আওতাধীন ILO পরিচালিত-এর ৪৫ দিনের প্লাম্বিং প্রশিক্ষণ কোর্সের সফল ভাবে সমাপ্তি 

     swadhinshomoy 
    27th Oct 2025 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ

    কক্সবাজারের মহেশখালীতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হতে পরিচালিত প্লাম্বিং লেভেল ১ সম্পন্ন ।(ILO) ও ISEC (Improving Skills and Economic Opportunities for Cox’s Bazer) এর যৌথ উদ্যোগে পরিচালিত ৪৫ দিনের প্লাম্বিং প্রশিক্ষণ কোর্সের চূড়ান্ত পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    এই কোর্সটি কার্যকর করেন মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। পরিচালনা করেন মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জানাব আজিজুল করিম । প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার অনুকূল সরকার ,অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষক ছিলেন মুহাম্মদ শাহেদ খান

    চূড়ান্ত পরীক্ষায় এসেসর হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশেকুল আলম ও হাবিবুর রহমান । পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ও সনদ তুলে দেন প্রশিক্ষক ইঞ্জিনিয়ার অনুকূল সরকার

    প্রশিক্ষণার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের ব্যাপক ছাপ লক্ষ্য করা গেছে। তারা বলেন, “এই কোর্সের মাধ্যমে আমরা শুধু একটি কাজ নয়, বরং একটি ভবিষ্যৎ পেয়েছি।”

    এ প্রশিক্ষণ কর্মসূচি মহেশখালীর কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলেই।
    ISEC কর্তৃপক্ষ জানান—এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়নই নয়, বরং স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতেই ILO-এর সহায়তায় এই কর্মসূচি নেওয়া হয়। ভবিষ্যতেও আরও বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

    চূড়ান্ত দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ISEC-এর কো-অর্ডিনেটর, প্রশিক্ষক, এবং সফল প্রশিক্ষণার্থীরা। বক্তারা বলেন, “এই ধরনের কর্মমুখী প্রশিক্ষণ তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশের উন্নয়নে অংশীদার করবে।”

    প্রশিক্ষণার্থীদের কেউ কেউ জানান—এই কোর্স তাদের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে এবং তারা ভবিষ্যতে নিজের এলাকায় কাজ শুরু করতে চায়।

    এ ধরনের উদ্যোগ মহেশখালীর মতো এলাকায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করছে—এমন মন্তব্য করে স্থানীয় বাসিন্দারাও প্রশংসা জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031