• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত: আহত-৫ 

     swadhinshomoy 
    01st Nov 2025 4:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ( সিলেট) প্রতিনিধি:

    সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সিএনজিকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার চালক সহ ৬ জন আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করে। মৃত সহ সবাইকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30