• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক 

     swadhinshomoy 
    01st Nov 2025 11:54 am  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

    বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ অক্টোবর) রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করে। তিনি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে।

    আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় (মামলা নং–০৩, তারিখ: ২৯ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

    পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30