• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ 

     swadhinshomoy 
    03rd Nov 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
    রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও কৃষিবিদ গোলাম রব্বানী।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।
    এর মধ্যে ৯০ বিঘা জমিতে গম, ৯১৯০ বিঘায় সরিষা, ২০ বিঘায় সূর্যমুখী, ২০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় পেঁয়াজ, ২০ বিঘায় মসুর, ২০ বিঘায় খেসারী এবং ২০ বিঘায় অড়হড় ফসলের আবাদ করা হবে। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, “সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শীতকালীন রবি মৌসুমে লাভজনক ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
    অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বাড়াতে সহায়ক হবে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আরও ভূমিকা রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30