• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম নয়ন 

     swadhinshomoy 
    04th Nov 2025 12:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।

    মনোনয়নের খবর পৌঁছানোর পরপরই চরফ্যাশন ও মনপুরাজুড়ে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা নয়নের মনোনয়নকে দলের দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন এবং ‘ধানের শীষের’ বিজয়ের শপথ নেন।

    চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রেজাউল করিম খন্দকার বলেন, “ত্যাগী, সংগঠক ও সাহসী নেতা হিসেবে নয়নের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁর নেতৃত্বে ভোলা-৪ আসনে ধানের শীষের জয় নিশ্চিত হবে।”

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণদের মাঝে নয়নের জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ে সক্রিয় সাংগঠনিক ভূমিকা এবারের নির্বাচনে বিএনপিকে নতুন উদ্যম এনে দিবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30