swadhinshomoy
05th Nov 2025 3:29 pm | অনলাইন সংস্করণ Print
আবদুল্লাহ আল শাহিদ খান,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম অনুযায়ী এগুলো হবে “মৃত্তিকা, পানি ও পরিবেশ” এবং “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান”।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে আছে মোট ২৫টি বিভাগ।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, একাডেমিক কাউন্সিলের ৫২তম সভা (২৪/০৯/২০২৫) এর আলোচ্যবিষয় ১৩ ও ১৪-এর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯১তম সভা (১১/১০/২০২৫) এর আলোচ্যবিষয় ১৩২৭-এর অনুমোদনের ভিত্তিতে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

