রাঙ্গুনিয়া –প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার পর গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) মা ফরহাত চৌধুরীও স্ত্রীকে নিয়ে হুমাম কাদের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধীস্থলে জিয়ারতের মাধ্যমে পৌরাসভা ২নং ওয়ার্ডের কাদের নগর নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পরে রাউজান গহিরায় বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন।
শুভেচ্ছা বিনিয়কালে হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় বিএনপিতে কোন গ্রুপিং নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করে সংসদে যাওয়ার মাধ্যমে চুড়ান্ত বিজয় লাভ হবে।
তিনি আরো বলেন, ব্যাক্তি নয় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন,ধানের শীষ জিতলে আমরা সবাই জিতব।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার,, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী,পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, ভিপি আনছুর উদ্দিন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

