সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার সকার সাড়ে (১২-৩০)টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, হানিফ মিযা (৬০)।শায়েস্তাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এনা বাসে সুপারভাইজার রাজু ইসলাম নিহত হয়েছেন। রাজু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মুকিদ মিয়ার ছেলে। বাকিদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনা পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার পথে রয়েল পরিবহনের একটি বাস কুমিল্লা যাওয়ার পথে এ দুঘর্টনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হযেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে একজন মারা গেছেন।
সকলের পরিচয় এবং স্বজনদের সাথে যোগাযোগ এর চেষ্টা করা হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত গুরুতর আহত পাচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতদের পরিচয় সনাক্ত করে আইনি পক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

