• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিবি’র জালে ১২১ পিস ইয়াবাসহ আটক-১ 

     swadhinshomoy 
    05th Nov 2025 4:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।

    গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপি সংলগ্ন জাঙ্গালের পুলের পশ্চিম পার্শ্বে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার পরনে থাকা লুঙ্গির ভাঁজ থেকে বায়ুনিরোধক ব্যাগে ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাট্যাবলেট গুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।

    মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গতকাল মঙ্গলবার রাতে ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায় জরিত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30