আল রোকন কুমিল্লা জেলা প্রতিনিধ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,দাউদকান্দি-মেঘনা অঞ্চলে পরিবহন খাতে ‘জিবি’ নামে অবৈধভাবে টাকা উত্তোলন ও চাঁদাবাজি কার্যক্রম চলবে না।
শনিবার(১৫ নভেম্বর) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন, দাউদকান্দি ও মেঘনা এলাকার বিভিন্ন সিএনজি, বাস ও পরিবহন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ‘জিবি’ নামে চাঁদার টাকা আদায়ের মাধ্যমে সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের দুর্ভোগ সৃষ্টি করছিল।
ড. মারুফ হোসেন বলেন, সাধারণ মানুষ, চালক, শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই বেআইনি অর্থ আদায় চলতে দেওয়া হবে না।বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রত্যাশা করেন, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।

