swadhinshomoy
17th Nov 2025 4:43 pm | অনলাইন সংস্করণ Print
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷ আজ রোববার রাতে কামারপুকুর বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ৷
মিছিলটি কামারপুকুর বাজার প্রদক্ষিণ শেষে
সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন সভাপতি ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মনোনীত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন ৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ সুজন,উপজেলা সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা সাং সম্পাদক নুর আলম,সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান,পৌর সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,ইউনিয়ন সহ-সভাপতি রমজান আলী ৷পথসভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ছাড়া ও বিভিন্ন পেশার কয়েক শতাধিক লোক উপস্থিত ছিল ৷
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

