• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে ভারতীয় চোরাই পণ্য কাভার্ডভ্যান জব্দ 

     swadhinshomoy 
    19th Nov 2025 4:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি :

    অদ্য সোমবার (১৭ নভেম্বর) হবিগঞ্জ ৫৫ বি জি বি প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ পণ্য ও কাভার্ডভ্যান জব্দ করে। দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

    হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)জানায় চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।তবে কাউকে আটক করা হয় বলে জানানো হয়নি।

    তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত ভোররাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ডভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

    হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা এখন আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধ্যে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আমাদের নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি। সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30