• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে চার মাদকসেবী আটক 

     swadhinshomoy 
    19th Nov 2025 11:21 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।

    সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা কালিমাতা মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

    আটক চারজন হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার, চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।

     

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ দিকে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় চারজনকেই হাতেনাতে আটক করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30