• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় গ্রাম্য পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু 

     swadhinshomoy 
    22nd Nov 2025 6:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ মোড়ে ঢাকা–রংপুর মহাসড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৬২) নামে এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাইফুল ইসলাম রয়হাটি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

    দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি ড্রাইভার দ্রুত স্থান ত্যাগ করায় তার তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক টি আটক করা হয়েছে যার নম্বর ঢাকা মেট্রো – চ ১৬ – ৩৭৬২ ।

    পুলিশ বলেছে, সড়কটি মহাসড়ক হওয়ায় দ্রুতগতির যানবাহন চলাচল করে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে সনাক্ত করতে নিকটবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রচেষ্টা চলছে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
    সংলঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বলেন, ঘটনা স্হান পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত ট্রাকটি শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30