• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    22nd Nov 2025 6:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে উপজেলা, পৌর ও সলঙ্গা থানা বিএনপির আয়োজনে বিশাল মতবিনিময়, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শত শত নেতাকর্মী অংশ নেন।
    সভায় প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, “এই নির্বাচন জনগণের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষ মানুষের মুক্তির প্রতীক। রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তন নিশ্চিত করব।” তিনি আরও বলেন, “আপনাদের ঐক্যই আমাদের শক্তি; তৃণমূল যতই মাঠে নামুক, রায়গঞ্জে বিএনপির বিজয় ঠেকানো সম্ভব নয়।”
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজনসহ অন্যান্য নেতারা।
    নেতারা জানান, রায়গঞ্জে বিএনপির শক্তি ও ঐক্য নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে। মতবিনিময় সভার শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন—“পরিবর্তনের জয়গান লিখতে রাতদিন মাঠে থাকব; ধানের শীষের বিজয় নিশ্চিত করব।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30