• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা  অভিযান অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    19th Sep 2026 4:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    মোঃ দিলুয়ার হোসেন

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।

    ​সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা ডেঙ্গু রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা এবং বাজারের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

    ​সভা শেষে অতিথিদের নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের ড্রেন নিষ্কাশন এবং বাজারের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে  দিকনির্দেশনা প্রদান করা হয়।

    ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল।

    ​এ সময় আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ব্রজেশ চৌধুরী, সেক্রেটারি ফরহাদ মিয়া,মুদির ব্যবসায়ি স্বপন পাল, ছাত্রদলের আহ্বায়ক  তারেক হাসান মুন্না, ব্যাবসায়ী উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা আবুল কালাম (পণ্ডিত)সহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930