swadhinshomoy
26th Nov 2025 2:52 pm | অনলাইন সংস্করণ Print
এস এম গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৫/১১/২০২৫ তারিখ বিকেলে জয়মনিরহাট খাদ্য গুদামে ধান ও চাল সয়গ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে লটারির মাধ্যমে এ উপজেলায় প্রতিকেজি ৫০ টাকা দরে ৫১০০ মেঃ টন চাল ও প্রতিকেজি ৩৪ টাকা দরে ১৬৩ মেঃটন ধান সংগ্রহ করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

