• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক 

     swadhinshomoy 
    26th Nov 2025 2:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফদির আহমেদ

    কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদীপুর গ্রামের পিয়ারুলের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিংবগাড়ি নিয়ে কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
    এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ১০টার দিকে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ২০–৩০ জন লোক লাঠি শোটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে প্রবেশ করে। তারা এলাকায় গিয়ে ভয়-ভীতি সৃষ্টি করতে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে গ্রামবাসী আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। পরে সাদীপুর গ্রামের কয়েকজন নারী সামনে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন এসে এক রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30