• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নব–যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জে নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সাথে রায়গঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

    তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সেবায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাম হোসেন খন্দকার, শিক্ষক প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকার, উপজেলা যুব দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা।

    সভায় অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমন্বিত উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30