• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার। সভার সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, সাবেক ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, এবং চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

    আলোচনা সভার পর চান্দাইকোনা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30