• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঠাকুরগাঁও প্রতিনিধি

    ২৬/১১/২০২৫ খ্রি: তারিখ পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বাসস্ট্যান্ড বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুর রহমান শেখ নেতৃত্ব প্রদান করেন। মোবাইল কোর্টে ০৩ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিতরণ করার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আনুমানিক ১৩.৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ঠাকুরগাঁও জেলার আনসার সদস্য মোবাইল কোর্টে সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30