পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে তিনি শহীদ আবু সাঈদের কবরের নিকট ফাতিহা করে জিয়ারত করেন করেন।
জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ-সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ-মাধ্যমে কর্মরত সাংবাদিকরা সহ সূধীজনরা

