• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইরানে হামলায় বৈশ্বিক শান্তি ঝুঁকিতে:সতর্ক করল চীন 

     swadhinshomoy 
    03rd Mar 2026 2:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক সামরিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের এই নতুন বিস্তার কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। অবিলম্বে এই অভিযান বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি।

    শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বেইজিংয়ের এই উদ্বেগের কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

    ফু ছোং জোর দিয়ে বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।
    তিনি আরও বলেন, সামরিক শক্তি আন্তর্জাতিক বিরোধ মেটানোর সঠিক পথ নয়; এটি কেবল ঘৃণা এবং সংঘাতকে আরও বাড়িয়ে দেয়। সংলাপ এবং কূটনৈতিক আলোচনাই বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘মেজর কমব্যাট অপারেশন’ বা বৃহৎ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যকে এক নতুন ও ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দিয়েছে।

    সূত্র ও ছবি-সিনহুয়া।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031