• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান 

     swadhinshomoy 
    10th Dec 2025 1:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী সভাপতিত্ব করেন। উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মো. মোহায়মেনু সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, জামায়াত নেতা মো. জাফর আলী আকন্দ, রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

    অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    শেষে বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী ৩ জন নারীকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031