• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে অভিমান করে এক স্কুলছাত্রীর আত্মহত্যা 

     swadhinshomoy 
    10th Dec 2025 5:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম,, রায়গঞ্জ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া রামনাথ এলাকায় পারিবারিক অভিমান ও দীর্ঘদিনের মানসিক চাপের জেরে মোছাঃ আদুরি খাতুন (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের কন্যা।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে পরিবারে প্রায়ই মনোমালিন্য ও মানসিক চাপ বিরাজ করত। অল্প বয়স হলেও এসব পারিবারিক টানাপোড়েন আদুরির মনে গভীর প্রভাব ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। ক্রমেই সে নিজেকে গুটিয়ে নিতে থাকে এবং মানসিকভাবে ভেঙে পড়ছিল বলে স্থানীয়রা জানান।

    ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলার ধানগড়া একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারা বলেন, পারিবারিক দারিদ্র্য ও মানসিক চাপ অনেক সময় কিশোর-কিশোরীদের ভেতরে নীরব হতাশা তৈরি করে, যা সময়মতো বুঝে না উঠলে ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় সচেতন মহল কিশোর-কিশোরীদের মানসিক সহায়তা, পারিবারিক সহনশীলতা এবং সামাজিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031