আনিসুজ্জামান স্টাফ রিপোর্টার কটিয়াদী, কিশোরগঞ্জ:
(১০ ডিসেম্বর,বুধবার,)কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়ার সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে সমবেত হয়ে কর্মসূচিটি শুরু হয়।পরে বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
কিশোরগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পথে পথে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশে হাত নেড়ে সমর্থনের আহ্বান জানান প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়া।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। যারা দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে চায়,সন্ত্রাস তৈরি করতে চায়, চাঁদাবাজি ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাদের ব্যালট রেভ্যুলেশনের মাধ্যমে জবাব দিতে হবে।”

