• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন 

     swadhinshomoy 
    11th Dec 2025 12:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘরে পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর ৫৩৯ /২৫(কমল)। মামলা সুত্রের বরাতে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে ‘বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে তার মেয়ের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয়। এরই সুত্রের জের ধরে গত ৬ই ডিসেম্বর দিবাগত রাত প্রায় ৩টার দিকে তার বসত ঘরে আগুন দেয়া হয়। এতে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন। মামলার অভিযুক্তরা হলেন, সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া,কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া, রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং মৌলভীবাজারের কমলগঞ্জের ভূমিগ্রামের বাসিন্দা।

    মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে স্থানীয় উপজেলার মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করে বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031