• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘মাঘ মল্লার’ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th Dec 2025 11:54 am  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

    শীতের আগমনকে বরণ করে নিতে এবং বাঙালির ঐতিহ্যবাহী পিঠা-পুলি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর, ২০২৫ ) তারিখে আয়োজনে হয় শীতকালীন পিঠা ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘মাঘ মল্লার’।

    বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদ কর্তৃক অনুষ্ঠিত হয় মাঘ মল্লার’ আয়োজন। বিকেলে থেকে শুরু হয় এই আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল একাডেমিক কার্যক্রমের বাইরে শিক্ষার্থীদের নির্মল বিনোদন প্রদান এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া।
    ঐতিহ্যের পসরা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পিঠা উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থীরা প্রায় ২০টিরও বেশি স্টল নিয়ে পিঠা প্রদর্শনীতে অংশ নেয়। এসব স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি পিঠা, জামাই পিঠা, লবঙ্গ লতিকা, তেলের পিঠা, আরসা পিঠাসহ প্রায় ৩০ প্রকারের ঐতিহ্যবাহী পিঠা শোভা পাচ্ছিল। এছাড়া রয়েছে পিঠা তৈরি এবং স্টল সাজানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
    দিনের আলো ম্লান হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় ‘মাঘ মাল্লার’ সাংস্কৃতিক পর্ব। রাতভর চলে মনোজ্ঞ পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যপ্রেমী শিক্ষার্থীরা লোকসংগীত, আধুনিক গান, এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। শীতের আগমন ও গ্রামীণ জীবন দেশত্মবোধক ও মুক্তিযোদ্ধ বিজয় নিয়ে রচিত কবিতা আবৃত্তি, গান, নাচ এবং ক্ষুদ্র নাটিকাও পরিবেশিত হয়।
    স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকনৃত্য ও তিনটা বিখ্যাত ব্যান্ড গানের বিশেষ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
    ‘মাঘ মাল্লার’ অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছিল। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে মিশে যাওয়ার এবং নিজ দেশের সংস্কৃতিকে জানার সুযোগ পেয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031