• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত 

     swadhinshomoy 
    13th Dec 2025 2:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার ১নং কসবা ইউনিয়নের এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ করা হয়।
    হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব ফাইজুদ্দিন টুনু (মাস্টার) এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা (রুয়েট) আশিক ইকবাল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার রাশেদুল আলম (লিটন), ফুলাহারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী।

    বক্তারা বলেন -মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। আর এই অধিকার নিয়েই হেলাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বর্ষপূর্তিতে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। এর আগে একটি র‍্যালি এলাইপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দিন অসহায় পরিবারকে চাল প্রদান করা হয়।
    হেলাল ফাউন্ডেশনের কার্যক্রম আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031