ইমরান সোহেল, চট্টগ্রাম :
সাতকানিয়া সদর ইউনিয়ন চিব্বাড়ি হাজী এবাদুল্লাহ-এলাম খাতুন হেফজখানা, এতিমখানা, মসজিদ ও হাসপাতালের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ১২ ডিসেম্বর দুপুর ১২.৩০:মিনিটে অনুষ্ঠিত হয়।
ফুলকলি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের এমডি আলহাজ্ব শাহ্ আলম সাহেবের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ হেলাল উদ্দিন জমির উদ্দিন সাহেব, উদ্ভোধক ছিলেন পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের এমডি আলহাজ্ব কফিল উদ্দীন সাহেব।
সম্মানিত অতিথিরব ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম আলহাজ্ব মাওঃ মুহিবুল্লাহ বাক্বী সাহেব, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ সলিমুল্লাহ, পটিয়া জিরি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ হুবাইব সাহেব, আল মানাহিল ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বশীল আলহাজ্ব মাওঃ আমির আহমদ সাহেব।
শাহ্ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ মুহাম্মদ জহিরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কল্পলোয় আবাসিক জামে মসজিদের খতিব মাওঃ ইসরান সাঈদ, শাহ্ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহমুদুল হক সাহেব, হাজী এবাদুল্লাহ-এলাম খাতুন হেফজখানা ও এতিমখানার সেক্রেটারি মোঃ আয়ূব, সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক লোকমান হাকিম, সদস্য মাহফুজ।
কোরআন তেলাওয়াতে করেন মোঃ আকিবুল ইসলাম, নাতে রাসুল (সঃ) পেশ করেন ইমদাদুল সাঈদ তামিম।

