• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মানিকগঞ্জের দৌলতপুরে-বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বাষির্ক ওয়াজ মাহফিল ও কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th Dec 2025 1:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম,দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি :

    ১১ ই ডিসেম্বর,বৃহস্পতিবার, মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় দৌলতপুর সদরে বাজার বাস স্ট্যান্ড দৌলতপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, বাষির্ক ওয়াজ মাহফিল ও কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    ওয়াজ মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দৌলতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ষ্টোরের প্রোপাইটার হাজী মোঃ আহসানউল্লাহ।
    অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরিচালনা করেন, দৌলতপুর থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদুল্লাহ। প্রতিযোগিতায় মোট ৯ জন বালক ও ৯ জন বালিকা অংশগ্রহণ করে। বালকদের মধ্যে প্রথম হয়েছে শাহরিয়ার নাফিস, এবং বালিকায় প্রথম হয়েছে মানসুরা আক্তার ।
    উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার স্পন্সার মোঃ জহির মাহমুদ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন- মুফাসসিরে কোরআন মুফতি শামসুল আবরার তামিমী দা.বা. মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও খতিব, খিলখেত কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
    ওয়াজে সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও পরকালে পুরস্কার এবং অসৎ ব্যবসায়ীর পরিনাম সম্পর্কে বয়ান করেন। স্থানীয় আলেম ওলামাগণ বিভিন্ন বিষয়ে ওয়াজ করেন।
    মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন- বাজার ব্যবসায়ী সমিতির সমন্বয়কবৃন্দ ও সমস্ত ব্যবসায়ীবৃন্দ। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031