• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে ইটভাটায় জরিমানা আদায় 

     swadhinshomoy 
    13th Dec 2025 12:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা,প্রতিনিধিঃ

    জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামার পুকুরে অবস্থিত ইটভাটাসমূহের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় । এসময় রাজু আহমেদ এর মালিকানাধীন মেসার্স এম.এইচ.ই ব্রিকস নামক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৫(১) মোতাবেক আইন লঙ্ঘন করে কৃষি জমি বা পাহাড় বা টিলা হতে মাটি কাটিয়া সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায়  ইটভাটার মালিককে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধায্যপূর্বক আদায় করা হয় । এ সময় ইটভাটাটির সকল ধরনের কার্যক্রম বন্ধসহ পরবর্তীতে ইটভাটাটি পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয় । উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন ৷ এ সময়ে নীলফামারী জেলা পুলিশ ও সৈয়দপুর পুলিশের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে নীলফামারী জেলাস্থ ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031