• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

     swadhinshomoy 
    14th Dec 2025 2:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোকাবহ দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

    রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আমুয়ার তালতলা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    পুষ্পস্তবক অর্পণ শেষে তালতলা বধ্যভূমি সংলগ্ন কালী মন্দিরের সামনের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের অবদান ছাড়া স্বাধীন বাংলাদেশের পথচলা কল্পনাও করা যায় না।”

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাছের রায়হান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

    আলোচনায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাঁদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031