• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

     swadhinshomoy 
    14th Dec 2025 3:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফা:

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
    উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও ওসি আজিম উদ্দিন প্রমুখ। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালায় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
    সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় অনুধাবন করতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা একটি বৈষম্যহীন দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।
    পরে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031