swadhinshomoy
15th Dec 2025 7:07 pm | অনলাইন সংস্করণ Print
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণে ৪৮ ঘণ্টার সময়সীমা শেষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২ টায় ধানগড়া, রায়গঞ্জ, ভুঁইয়াগাতি, নিমগাছীসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। এ সময় বিভিন্ন স্থানে থাকা অবৈধ রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
অভিযানে রায়গঞ্জ পৌরসভা ও রায়গঞ্জ থানা সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

