মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকা, জিসি, এমসি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন খতম শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির অব্যাহত উন্নতি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

